spot_img

২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

গতকাল (২৪ আগস্ট) বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।

আরবি ১২ রবিউল আউয়াল প্রতি বছর হিজরি বর্ষ অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। রবিবার চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনে শেষ হচ্ছে। তাই ১২ রবিউল আউয়াল আগামী ৬ সেপ্টেম্বর পালিত হবে। ঈদে মিলাদুন্নবীর দিন বাংলাদেশে সরকারি ছুটি থাকে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss