spot_img

৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৪০তম বিসিএস’র দ্বিতীয় পর্যায়ের ভাইভা ৪ নভেম্বর

 ৪০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে। চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে গত ১৯ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের সাধারণ ক্যাডারের মৌখিক পরীক্ষা শুরু হয়। চলে ১১ অক্টোবর পর্যন্ত।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৪ নভেম্বর ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার দ্বিতীয় পর্যায় (সাধারণ এবং কারিগরি/ পেশাগত) শুরু হবে। এবং চলবে আগামী বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের ৫ হাজার নয়শ ৭৪ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।

এর আগে শুধুমাত্র সাধারণ ক্যাডারের ২ হাজার চারশ ৬৭ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss