spot_img

৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কক্সবাজার-১ : আ.লীগ প্রার্থী সালাহউদ্দিনের মনোনয়ন আপিল বিভাগে বাতিল

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার (১৩ ডিসেম্বর) এ আদেশ দেন।

এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কক্সবাজারের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহীন ইমরান সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, জনতা ব্যাংকের লালদীঘি শাখা থেকে ফিস প্রিজারভারস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাহউদ্দিন আহমদসহ অন্য পরিচালকরা প্রায় অর্ধ শত কোটি টাকা ঋণ নিয়েছিলেন, যা পরে খেলাপি হয়।

এরপর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাহউদ্দিন আহমদ এখনও সেই ঋণের একজন জামিনদার। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ী সালাহ উদ্দিন আহমদ একজন ঋণখেলাপি ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss