spot_img

১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে ঢাকা-১৯ আসনের সাবেকএমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া সাতজনের যাবজ্জীবন, দুইজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে রাজসাক্ষী হওয়ায় এসআই শেখ আবজালুল হককে ক্ষমা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন।

প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত রোববার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল রায়ের জন্য আজকের দিন ধার্য করেন।

এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তৃতীয় রায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রায় ঘোষণা চলছে। রায় ঘোষণার প্রক্রিয়া বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এদিন ১২টা ২৫ মিনিটে এ মামলায় গ্রেপ্তার আট আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়ছেন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আরো পড়ুন: আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক সাংসদের মৃত্যুদণ্ড

এই মামলায় মোট ১৬ আসামির মধ্যে আট জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss