spot_img

২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক ও বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে আইন মন্ত্রণালয় ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেই এ তথ্য জানান।

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, আলহামদুলিল্লাহ, আমি ফোন পেয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি চেষ্টা করবো।

এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss