spot_img

৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে ‘স্নাইপার’ নিয়ে মন্তব্য করা যুবক ৭ দিনের রিমান্ডে

রাজশাহীতে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবি পোস্ট করে ফেসবুকে স্নাইপার দিয়ে গুলি করার উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিককে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় রোববার (২৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হকের আদালত শুনানি শেষে তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। ডিবির আবেদনের স্বপক্ষে বলা হয়, দেশের সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্ত, রাষ্ট্রপ্রধানের ওপর হামলার উসকানি এবং মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এ ছাড়া কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা অস্ত্র সরবরাহকারী চক্র এতে জড়িত রয়েছে কি না এবং অন্য কোনো ডিজিটাল আলামত রয়েছে কি না, তা অনুসন্ধানের জন্য রিমান্ড দরকার। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ আইডি থেকে পোস্ট করা প্রধানমন্ত্রীর বাসের ছবির নিচে ‘MD Abu Bokor Siddique’ আইডি থেকে লেখা হয়— “ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল”।

এমন উসকানিমূলক মন্তব্যের পর ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর পবা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবাকে আটক করে। তবে তার বাবা ঘটনার বিষয়ে কিছু না জানার তথ্য মেলায় তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss