spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় ২ মৃত্যুর দিনে শনাক্ত ১৬৫

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১৬৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ দশমিক ৯৩ শতাংশ। এর আগে গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ১৮৮ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১৫টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৭৮১টি নমুনা পরীক্ষা করে ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩৪ জনই নগরীর বাসিন্দা।

বাকি ৩১ জনের মধ্যে লোহাগাড়ার ৩, সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, আনোয়ারার ২, চন্দনাইশের ১, পটিয়ার ২, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ১, রাউজানের ৪, হাটহাজারীর ৩, ফটিকছড়ির ২, মীরসরাইয়ের ১, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপের ৩ জন রয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৩৮০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss