spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ৬১

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৪২ শতাংশ। এ দিন করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৩৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২ ল্যাবে ২ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫২ জন নগরীর বাসিন্দা বাকি ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৭৪৬ জন এবং উপজেলার ৩৪ হাজার ৪০০ জন।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss