spot_img

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুশূন্য দিনে ১০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১০ জনের দেহে। তবে এদিন ১ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়। যা নমুনা পরীক্ষার তুলনায় দশমিক ৯৯ শতাংশ।

মঙ্গলবার (৮ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে ৮ জন নগরের ও ২ জন বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২৬ হাজার ৫৬৫ জনে।

এর মধ্যে নগর এলাকায় ৯২ হাজার ৪৬ জন এবং উপজেলার ৩৪ হাজার ৫১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss