spot_img

১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬ জনের দেহে। এদিন ৮১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৭৩ শতাংশ।

বুধবার (৯ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন শনাক্তদের মধ্যে মহানগরের ৪ জন ও বিভিন্ন উপজেলার ২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৭১ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৫০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫২১ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss