spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে একজনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে শনিবারর (২ এপ্রিল) চট্টগ্রামে করো দেহে করোনা শনাক্ত হয়নি বলে জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রবিবার (৩ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৪৪৬টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত একজন নগরীর বাসিন্দা।

চট্টগ্রাম সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss