spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা শূন্য

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

শনিবারও (২ এপ্রিল) চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ছিলো শূন্য। এর আগে রোববার (৩ এপ্রিল) চট্টগ্রামে একজনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

সোমবার (৪ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৩১৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারাও যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯১ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss