spot_img

১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনা শনাক্ত ও মৃত্যু নেই

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় নতুন করে কেউ মারা যায়নি। এদিন চট্টগ্রামে ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।

মঙ্গলবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৭ জন। আক্রান্তদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৯৮ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।

৯ এপ্রিল ২০২০ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরের, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss