spot_img

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৪০ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ জন। নতুন আক্রান্ত নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৩৫৯ জনে। শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

এদিন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬৭ জন।

রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামে করোনাভাইরাসে গত একদিনে ২৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৩২ জন নগরের এবং ৮ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিন ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৫ জন, এন্টিজেন টেস্টে ৫ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪ জন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে ২ জন, এপিক হেলথ কেয়ারের ল্যাবে ২ জন, মেট্রোপলিটন হসপিটালের ল্যাবে ১ জন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৮ জনের করোনা শনাক্ত হয়।

আগের দিন শনিবার ১৯ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ১৭ দশমিক ৯৪ শতাংশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss