spot_img

১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনায় শনাক্ত-মৃত্যু শূন্য

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা শূন্যে নেমেছে। এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) চট্টগ্রামে একজনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে বলে জানিয়েছিল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

বুধবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষায় কারো দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৩৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৪৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss