spot_img

১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ৫.৬০ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। শনাক্তের হার ৫.৬০ শতাংশ। তবে একই সময়ে এ ভাইরাসে কারো মৃত্যু হয়নি।

রবিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৯টি ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬ জনই নগরীর বাসিন্দা। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৭৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছে।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss