spot_img

২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৩ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে তিনজনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক শূন্য ছয় শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল চার দশমিক ৬৮ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর দুজন ও হাটহাজারীর একজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯৩ হাজার ৮৯৯ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৯০০ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৮ হাজার ৭৯৯ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬৭ জন। এর মধ্যে নগরীর ৭৩৭ জন ও উপজেলার ৬৩০ জন রয়েছেন।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৯ এপ্রিল ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

চস/এস

Latest Posts

spot_imgspot_img

Don't Miss