spot_img

৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ৭ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬ দশমিক ২৫ শতাংশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ৮টি ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জন নগরের বাসিন্দা। বাকি ২ জনের মধ্যে একজন বাঁশখালী ও একজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৯২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

এর আগে, বুধবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামে ১৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিলো সিভিল সার্জন কার্যালয়।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss