spot_img

১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে আরও ২৫ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। সংক্রমণ হার ২১ দশমিক ১৮ শতাংশ। তবে একই সময়ে চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৪ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত রিপোর্টে এসব তথ্য জানা গেছে।

রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর ৭ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের বাসিন্দা ২২ জন ও হাটহাজারী উপজেলার ৩ জন।

এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৪০ জন। এদের মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৭৩ জন ও গ্রামের ৩৪ হাজার ৯৬৭ জন। করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় শহরের ৮ জন জীবাণুবাহক শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ নমুনার মধ্যে ৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss