spot_img

২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বঙ্গবন্ধু টানেলে ১ মাসে আয় ৪ কোটি টাকা

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে গত ১ মাসে ১ লাখ ৭১ হাজার ১৩৬টি গাড়ি পারাপার হয়েছে। এতে করে টোল আদায় হয়েছে ৪ কোটি দুই লাখ ৩৮ হাজার ৫০ টাকা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) এ তথ্য জানান টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) তানভীর রিফা।

তিনি জানান, গত ২৮ অক্টোবর টানেল উদ্বোধন হয়। এরপর ২৯ অক্টোবর ভোর ৬টা থেকে টানেল দিয়ে যান চলাচল শুরু হয়। তখন থেকে আজ (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানেলের দুটি টিউব দিয়ে এসব গাড়ি পার হয়।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss