spot_img

১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

দুই দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য ফজলে করিম

রাউজান থানার একটি মামলায় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।  

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এবিএম ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।

রাউজান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান বলেন, রাউজানে মুনিরীয়া যুব তবলীগ কমিটির দলইনগর-নোয়াজিষপুর শাখা (এবাদত খানা) ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার এক নম্বর আসামি ফজলে করিম চৌধুরীর রিমান্ড আবেদন করা হয়েছিল। আজ সকালে তাকে আদালতে হাজির করে শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে ২৩ আগস্ট সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, তার ছেলে ফারাজ করিম চৌধুরীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন মুনিরিয়া যুব তাবলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss