spot_img

২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রাম কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

চট্টগ্রাম কলেজে সকল ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার (১লা অক্টোবর) প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫৪তম জরুরি এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।

তিনি জানান, ‘কলেজের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করে কলেজ কতৃপক্ষ।’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর ছাত্র-রাজনীতি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম কলেজের ব্যানারে গত রোববার এ অবস্থান কর্মসূচি পালন করেন কলেজের কয়েকশ শিক্ষার্থী।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss