spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের মায়ের ইন্তেকাল

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা চেমন আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২০ অক্টোবর) ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৮১ বছর। তিনি সাত ছেলে পাঁচ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত রোগে রাজধানী ঢাকার বাসায় রবিবার ফজরের নামাজের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রবিবার বাদ আসর পটিয়া হাই স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss