spot_img

১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে হোটেলে নারীর লাশ: স্বামী পরিচয় দেওয়া সেই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের ‘আবাসিক গুলজার’হোটেলরুম থেকে বিবি কুলসুম (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২০ অক্টোবর রাত পৌনে ৮টার সময় হোটেলের বাথরুম থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ১৯ অক্টোবর স্বামী স্ত্রী পরিচয়ে দুজন ব্যক্তি আবাসিক হোটেল গুলজারে রুম ভাড়া নেন। এর পরের দিন কোন এক সময়ে কৌশলে স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পালিয়ে যান। যা সিসিটিভি দেখলে জানা যাবে। পরে রুমে কোন সাড়া শব্দ না পেয়ে হোটেলের লোকজন পুলিশকে খবর দেন।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবেদ আলী বলেন, আমরা সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করি। এরপর সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় আমরা আসামী ফরহাদ হোসেনকে বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss