spot_img

১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নন্দনকাননে সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

নগরীর কোতোয়ালী থানার নন্দনকানন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী ও তার তিন বছর বয়সী সন্তান দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাত ১০ টার দিকে নন্দনকাননের ৩ নম্বর হোসেন মঞ্জিল গলির উকিল বাবুর ভবনে এ ঘটনা ঘটে।

আহত দুজন হলেন ওই ভবনের বাসিন্দা মো. কায়সারের স্ত্রী নাসরিন (৩২) ও ছেলে আব্দুল্লাহ আল তায়িফ (৩)।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সদস্য মো. সবুজ জানান, কোতোয়ালির নন্দনকানন এলাকায় নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন। রাত সাড়ে ১০ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বার্ণ ইউনিটে ভর্তির পরামর্শ দিয়েছেন। সেখানেই তাদের ভর্তি করা হয়।

চিকিৎসকের বরাতে দগ্ধ নাসরিনের ভাগিনা মো. ইদ্রীস বলেন, তাদের অবস্থা খুবই গুরুতর। আন্টির শরীরের ৯০ শতাংশ ও তায়ীফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss