spot_img

১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

চট্টগ্রামে হিযবুত তাহরীরের সাইবার বিশেষজ্ঞ গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য আবদুল্লাহ আল ফাইয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংগঠনটির কয়েকজন সদস্য মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ফাইয়াজকে আটক করে পুলিশ। শনিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেপ্তার ফাইয়াজ হিযবুত তাহরীরের সদস্য। গোপনে খবর পেয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করেন। এর আগে তিনি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss