spot_img

১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

কল্যাণ ও শান্তি কামনায় জমিয়তুল ফালাহ্ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ্ মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্’র পেশ ইমাম।

এছাড়া লালদীঘি চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়। এছাড়া নগরের চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss