spot_img

৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

আমাদের অনেক দূর যেতে হবে : প্রধানমন্ত্রী

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। এরই মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সেই পরিকল্পনাও আমরা নিয়েছি।

বুধবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সচিব সভার বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

গণভবন থেকে অংশ নিয়ে সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো সেগুলো মাথায় রেখেই বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা- তা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়। আমাদের একটাই লক্ষ্য, তৃণমূল পর্যায়ের মানুষগুলো যেন একটা উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়।

তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগ যেন পায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতেও যাতে এগিয়ে যেতে পারে সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss