spot_img

৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ

শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন প্রতিবাদী শিক্ষার্থীরা।
অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, সায়েন্স ল্যাব, বাংলামোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ থাকে।

কিছুক্ষণ পরে আরও কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে আসেন। বিশেষ করে জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা বেশি রয়েছে ওই অবরোধে। এ সময় তারা ‘সংখ্যালঘু মন্ত্রণালয় করতে হবে’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- এসব স্লোগান দিচ্ছিলো।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss