spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে ৩ করোনাভাইরাস রোগী শনাক্ত

আজ রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। 

আক্রান্ত তিনজনর একজন নারী ও দুইজন পুরুষ।

তাদের দুইজন ইতালি থেকে বাংলাদেশে এসেছেন।

আরো পড়ুন: একটি সফলতা বা অসফলতার গল্প!

তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদি সেব্রিনা এ ঘোষণা দেন। সেব্রিনা বলেন, এ তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। তারা একই পরিবারের নন। তাদের একজনের কাছ থেকে তার পরিবারের একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

সেব্রিনা বলেন, আক্রান্ত ৩ জনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী।

গত বছরের ডিসেম্বর মাসে চীনের হুবাই প্রদেশের উহানে উৎপত্তি হয় করোনা ভাইরাসের। পরে চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে। এর আগে ভারত ও পাকিস্তানেও করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে রোগী শনাক্ত হওয়ার ঘটনা এই প্রথম।

আজ মীরজাদি সেব্রিনা বলেন, ‘ সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি হয়নি। স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি।’

তবে করোনা প্রতিরোধে প্রয়োজন না হলে জনসমাগমে না যাওয়ার জন্য পরামর্শ দেন সেব্রিনা। তিনি বলেন, করোনা প্রতিরোধে সব ধরণের ব্যবস্থা নেওয়া আছে। আইসোলিশেন ইউনিট করেছিলাম।

সেব্রিনা বলেন, আশঙ্কা করছি না আরও ছড়িয়ে পড়বে। প্রত্যেকের মাস্ক পড়ে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss