spot_img

৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মমেক করোনা ইউনিটে একদিনে আরও ২৩ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১০ জন এবং উপসর্গ নিয়ে ১৩ জন মারা গেছেন।

শনিবার (১৪ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা গেছেন ১০ জন। এর মধ্যে আটজনই ময়মনসিংহের বাসিন্দা। বাকিদের মধ্যে নেত্রকোনা ও শেরপুরের একজন করে রয়েছেন।

এ ছাড়া ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ময়মনসিংহের সাতজন, নেত্রকোনার তিনজন, শেরপুর, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

তিনি আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

আরো পড়ুন: ডিসেম্বরের মধ্যে আসবে কোভ্যাক্সের ৬ কোটি টিকা

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, জেলায় এক দিনে ৬০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ১৬ শতাংশ।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss