spot_img

১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ধান বোঝাই ট্রলি উল্টে নিহত ৯

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ধান বোঝাই ট্রলি উল্টে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরের দিকে উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকার বারিকবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান। বাকি দু’জনের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, ওই শ্রমিকরা নওগাঁ থেকে ধান কেটে সোনামসজিদের দিকে যাচ্ছিল। এসময় রাস্তার গর্তে পড়ে ধান বোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শ্যালো ইঞ্জিনচালিত ওই ট্রলিতে কমপক্ষে ১‌৫ জন শ্রমিক ছিল।

আরো পড়ুন: মাস্ক পরিধান না করায় ২০ জনকে অর্থদণ্ড হাটহাজারীতে

ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক সাবের আলী প্রামাণিক জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৭ এবং হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জন মারা যান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। কয়েকজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss