spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বিমানের সেই পাইলট না ফেরার দেশে

ফ্লাইটের মধ্য আকাশে থাকার সময় হার্ট অ্যাটাক করা পাইলট ক্যাপটেন নওশাদ কাইয়ুম মারা গেছেন। আজ সোমবার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর।

বিষযটি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপটেন মাহবুবুর রহমান।

তিনি বলেন, ক্যাপ্টেন নওশাদের বয়স হয়েছিল ৪৫ বছরের বেশি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব মহল থেকে প্রয়োজনীয় উদোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার বিমানের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। সেদিন সকাল সাড়ে ১১টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

আকাশ পথে বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss