spot_img

৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাড্ডা থানায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল আজ । এদিন রিজভী আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss