spot_img

২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবার ঘ-ইউনিটে ৯৭ হাজার ৫০৬ জন শিক্ষার্থী আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৪ হাজার ১৭৭ জন। এরমধ্যে পরীক্ষায় পাস করেছে ১১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী। অর্থাৎ পাসের হার ১৩ দশমিক ২৬ শতাংশ।

এ ইউনিটে মোট আসন রয়েছে ১ হাজার ৫৬০টি। বিস্তারিত ফলাফল জানা যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইটে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss