spot_img

৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভারতের পশ্চিমবঙ্গে পি কে হালদার গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) চারজনকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে।

তিনি এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

শনিবার (১৪ মে) তাদের গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে অভিযান চালায় দেশটির গোয়েন্দা সংস্থা।
ইডি জানায়, পি কে হালদার রেশন কার্ড, ভারতীয় ভোটার আইডি কার্ড এবং আধার কার্ডের মতো বিভিন্ন ভারতীয় সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে অশোকনগরে অবস্থান করছিলেন। তিনি সেখানে পি কে শিব শঙ্কর হালদার নামে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করতেন।

জানা গেছে, উত্তর ২৪ পরগনা, কলকাতা এবং দক্ষিণ ২৪ পারগণার বিভিন্ন এলাকায় পি কে হালদার ও তার সহযোগীরা স্থাবর সম্পত্তি কিনেছেন। বর্তমানে সেগুলো সিলগালা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে প্রশান্ত কুমার হালদার, প্রীতিশ কুমার হালদার, প্রাণেশ কুমার হালদার এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান চালায়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss