spot_img

৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জামিনে মুক্ত ইভ্যালির রাসেল

আলোচিত অনলাইন মার্কেট প্লেস ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল জামিনে মুক্ত হলেন। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন তিনি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার মো. তরিকুল ইসলাম।

তিনি জানান, মোঃ রাসেল একাধিক মামলায় এ কারাগারে বন্দি ছিলেন। তার সকল মামলায় জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার বিকেলে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক রাসেল এবং তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারাদেশে অনেকগুলো মামলা হয়।

গত বছরের ৬ এপ্রিল শামীমা নাসরিন জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss