spot_img

৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনা মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

বাংলাদেশ সরকার করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি এবং এই ভাইরাস ছড়িয়ে পড়লে আক্রান্তদের চিকিৎসার বন্দোবস্তের জন্য প্রস্তুতি হিসেবে চিকিৎসা সুবিধা সম্প্রসারণে স্বাস্থ্যসেবা বিভাগকে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বুধবার এই অর্থ বরাদ্দের কথা জানিয়ে স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ।

অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউছুফ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে করোনা ভাইরাস প্রতিরোধ ও ‘কভিড-১৯’ এ আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অর্থ বিভাগের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা খাত থেকে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের অনুকূলে সচিবালয় অংশে ‘সাধারণ থোক বরাদ্দ’ খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো। এই অর্থের মধ্যে ৪৫ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকা চিকিৎসা ও শল্যচিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ, ১ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা জনসচেতনায় প্রকাশনা কাজে এবং ২ কোটি ৫০ হাজার টাকা কেমিক্যাল-রি-এজেন্ট খাতে ব্যয় করা হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী দেশের প্রথম এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন

এই ভাইরাস মোকাবিলায় গত ৫ মার্চ ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। তবে বরাদ্দ দেওয়া হয়েছে ৫০ কোটি। এছাড়া অর্থ ব্যয়ে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। অর্থ ব্যয়ের ১০ দিনের মধ্যে কোন কোন খাতে ব্যয় হয়েছে, তার বিস্তারিত অর্থ বিভাগকে জানাতে হবে। এ অর্থ প্রস্তাবিত খাত (করোনা ভাইরাস) ছাড়া অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

গত রবিবার বাংলাদেশে প্রথম তিন জন করোনা ভাইরাস আক্রান্তের তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এছাড়া এই ভাইরাস সংক্রমণের সন্দেহে আট জনকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় বার বার সাবান দিয়ে হাত ধোয়াসহ বিভিন্ন পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

উল্লেখ্য, গত বছরের শেষ দিনে চীনের উহান শহরে করোনা ভাইরাস দেখা দেওয়ার পর এরই মধ্যে ১২০টি দেশে তা ছড়িয়েছে।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss