spot_img

২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বাসায় শবে মেরাজের নামাজ পড়ার আবেদন ইসলামিক ফাউন্ডেশনের

করোনা সংক্রামণ রোধে ইসলামিক ফাউন্ডেশন শবে মেরাজের ইবাদত বাসায় পড়ার অনুরোধ জানিয়েছে ।

সারা বিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা।

রোববার (২২ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার বলেন, ‘আজ পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।’

আরো পড়ুন: করোনাভাইরাস: চট্টগ্রাম মেডিকেলে আলাদা কর্নার

প্রতি বছর লাইলাতুল মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়।

কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss