spot_img

২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিএসএফের গুলিতে এক বাংলাদেশির মৃত্যু

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল ইসলাম (৬০) নামে এক বাংলাদেশি গরু পারাপারকারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) ভোররাতে উপজেলার লোহাকুচি সীমান্তের ৯১৯ নম্বর সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম লোহাকুচি সীমান্ত এলাকার মৃত মঈনউদ্দীনের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে নুরুলসহ কয়েকজন বাংলাদেশি ভারতীয় গরু আনতে মালগারা সীমান্তে যান। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান নুরুল ইসলাম। পরে অপর বাংলাদেশিরা তার মরদেহ দেশের অভ্যন্তরে নিয়ে এলে পুলিশ মরদেহটি উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, নিহত নুরুল ইসলামের ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে। কিছুক্ষণ পর লালমনিরহাটে পাঠানো হবে।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে আছি। এই ঘটনায় ব্যাটলিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss