spot_img

২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

আশুলিয়ায় শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে নিহত ১

আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া শিল্প পুলিশের এক কর্মকর্তা।

তিনি বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে আরও দুটি কারখানা আছে। ওই দুই কারখানার শ্রমিকদের সঙ্গে গার্মেন্টসের শ্রমিকদের সংঘর্ষ লেগে যায়। এতে রোকেয়া বেগম নামের এক নারী শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

নিহত রোকেয়া বেগম কারখানাটির সেলাই মেশিন অপারেটর ছিলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss