spot_img

১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

রিয়ার এডমিরাল জিয়াউল হক কোস্টগার্ডের নতুন ডিজি

বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক।

রবিবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নৌবাহিনীর এ কর্মকর্তাকে প্রেষণে কোস্টগার্ডের ডিজি নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

কোস্টগার্ডের ডিজির দায়িত্ব চালিয়ে আসা রিয়ার এডমিরাল মীর এরশাদ আলীকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss