spot_img

২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

করোনায় দেশে আরও চার জনের মৃত্যু,আক্রান্ত ২৯

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৩ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এটাই প্রথম সর্বোচ্চ রোগী শনাক্ত করা হলো। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১১৭ জন।

আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss