spot_img

৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও ৫৮ উপপরিদর্শককে (এসআই) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেয়া হয়েছে, রাজনৈতিক কারণে নয়।

গতমাসে প্রশিক্ষণরত ৫৯ জন উপপরিদর্শককে (এসআই) শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদেরকে এই নোটিশ দেয়া হয়।

২১ অক্টোবর পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (এডমিন এন্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে ১০ জনকে এবং ২৪ অক্টোবর আরেক চিঠিতে ৪৯ জনকে শোকজ করা হয়। এর আগে একাডেমিতে প্রশিক্ষণরত উপপরিদর্শকদের (এসআই) ২৫২ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে এসআই পদে নিয়োগের জন্য ৮২৩ জনকে চূড়ান্ত করে প্রশিক্ষণের জন্য পুলিশ একাডেমিতে পাঠানো হয়। ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণ শেষে এই মাসে তাদেরকে পদায়নের কথা ছিল।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss