spot_img

২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

রাজবাড়ীতে ৫ করোনা রোগী শনাক্ত

রাজবাড়ীতে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার বিকেলে জেলা প্রশাসন গণ বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষণা করে।

রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত কয়েকদিনে জেলার ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এদের বাড়ি সদর উপজেলা এলাকায়। আক্রান্তদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।

রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনার প্রক্রিয়া চলছে।

চমেকে শ্বাসকষ্টে মারা যাওয়া রোগী করোনায় আক্রান্ত ছিলেন

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খান জানান, যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা প্রত্যেকেই সদর উপজেলা এলাকার হওয়ায় সদর উপজেলা এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনাভাইরাস সংক্রমণের কারণে রাজবাড়ী জেলাকে আগামী ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো।

এতে জানানো হয়, এসময়ের মধ্যে রাজবাড়ীর কেউ বাইরে যেতে পারবে না বা বাইরের কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেনা।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss