spot_img

২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরাফাতের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত ১২ বছরের কিশোর আরাফাতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল রাতে তার মৃত্যু হয়।

রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদের মিছিল ভারী করে ২২ ডিসেম্বর রাত ১০ টা ৩০ মিনিটে ১২ বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ আরাফাত শাহাদাত বরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) হয়ে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এতে আরও বলা হয়, শাহাদাত বরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা হবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সকল সদস্যদের অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরও জানায়, একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

২৩ ডিসেম্বর দুপুর ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss