spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

ব‍্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া

এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার খবরটি গুজব বলে জানিয়েছেন জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক বার্তায় এ তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

মজিবুর রহমান বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া। এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।

এর আগে রোববার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এ তথ্য জানান।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss