spot_img

২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

দেশে একদিনে করোনায় আরো ১৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৪। আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। 

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৯৩০ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ হাজার ৯৯৫ জনে।

আরো পড়ুন: পুঁজিবাজার বন্ধ ৩০ মে পর্যন্ত

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

চস/সোহাগ

Latest Posts

spot_imgspot_img

Don't Miss