spot_img

২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান বাসার গ্রেপ্তার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুল বাসারকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন খান এ তথ্য জানান।

জানা গেছে, তার বিরুদ্ধে দেশের বাইরে অবৈধভাবে অর্থ স্থানান্তর, ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে প্রতারণা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সিআইডি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss