spot_img

১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

বিমানবন্দরে আটকে দেওয়া হল লতিফ সিদ্দিকীর ভাইকে

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এসএম সিদ্দিকীকে। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাদের। শাহজালাল বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইউএস বাংলা এয়ারলাইন্সে শুক্রবার সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন এসএম সিদ্দিকী। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

এসএম সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সাবেক চেয়ারম্যান।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss